1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম ধরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

খুলনায় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নগরীর দৌলতপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবলা এলাকার বাসিন্দা এবং তার স্বামী মৃত শামীম জোয়াদ্দার।

অন্যদিকে, শনিবার রাত ২টার দিকে নগরীর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামে এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার নারী ও উদ্ধার করা অস্ত্র-গুলির বিষয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়াও চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ