1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বিএনপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা।

আহতদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, গতকাল সন্ধ্যায় আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির চার নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার বলেন, গতকাল সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আলুটিলা পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ