1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

পাকিস্তানের রক্ষণ ভেদ করার সামর্থ্য হামজা-শমিত-ফারহানদের মাঝে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি।

গণমাধ‍্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভুটান ম্যাচে একমাত্র গোল মোহাম্মদ ইব্রাহিমের। শ্রীলঙ্কা ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। গোল স্কোরার নিয়ে যে সংকট এতদিন ছায়ার মতো পিছু লেগে ছিল বাংলাদেশের, শ্রীলঙ্কার ম্যাচের পর তার দূরে সরে গেছে অনেকটাই। পাকিস্তান ম্যাচ সামনে রেখে বাংলাদেশ কোচ টমাস ডুলিও বলতে পারলেন- ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় তার তার আক্রমণভাগে আছে যথেষ্ঠই।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

দুই ম্যাচে পাঁচ গোল করে, ‘ক্লিনশিট’ রেখে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে সেমি-ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর, মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে পাকিস্তান।

এবিজি স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার বিকালে অনুশীলনে নামার আগে বাংলাদেশ কোচ আত্মবিশ্বাসভরা কণ্ঠে বললেন, পাকিস্তানের রক্ষণ ভেদ করার সামর্থ্য আছে তার আক্রমণভাগের। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৪-০ গোলের জয় থেকেও অনুপ্রেরণা পাওয়ার কথা বললেন যুক্তরাষ্ট্রের এই কোচ।

“অবশ্যই, চার গোল করতে পারাটা স্বস্তির। তবে, একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই যে নাম্বার নাইন নিয়ে কথা বলছে, ইব্রাহিমও কিন্তু প্রকৃত অর্থে নাম্বার নাইন নয়। সে নাম্বার টেন কিংবা ইলেভেন পজিশনে খেলে। তবে সে এমন একজন খেলোয়াড়, যে প্রতিপক্ষের রক্ষণভাগের বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। নাম্বার নাইন হিসেবে খেলতে হলে এমন জায়গায় যেতে হয়, যেখানে শারীরিক আঘাত পাওয়ার ঝুঁকিও থাকে। অনেক খেলোয়াড়ই সেটা করতে চায় না।

“গত (ভুটান) ম্যাচে ইব্রাহিম সেটাই করেছে। হামজা যদি ওই ম্যাচে খেলত, তাহলে হয়তো সেও এক-দুই কিংবা তিনটি গোল করতে পারত। তারও তিনটি সুযোগ ছিল, কিন্তু সামান্য ব্যবধানের জন্য সেগুলো কাজে লাগেনি। তবে, আমরা গোল পেয়েছি, এটা নিয়ে আমি খুশি।”

শ্রীলঙ্কার বিপক্ষে একক প্রচেষ্টায় চোখ ধাঁধানো গোল করা ফারহানের প্রশংসায় আবারও পঞ্চমুখ হলেন ডুলি। এই তরুণ ফরোয়ার্ড গতির কারণে পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াবে, আশা কোচের।

“ফারহানও দারুণ করেছে (শ্রীলঙ্কা ম্যাচে)। সে এমন জায়গায় গিয়ে বল নিয়ে খেলেছে, যেখানে যেতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কিছুটা দেরি হয়ে গেছে। পেনাল্টি বক্সের মধ্যে ড্রিবলিং করা তার বিশেষত্ব। এটি আমাদের জন্য বড় সুবিধা। কারণ তার মতো ছোটখাটো গড়নের, দ্রুত পায়ের এবং ভালো টেকনিকের একজন খেলোয়াড়কে প্রতিপক্ষকে সব সময় সতর্ক হয়ে সামলাতে হয়। তার শট নেওয়ার সামর্থ্যও রয়েছে।

“পাকিস্তানের বিপক্ষেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তাদের মাঝমাঠ ও রক্ষণে লম্বা খেলোয়াড় রয়েছে। তারাও হয়তো আমাদের দ্রুতগতির খেলোয়াড়দের সামলাতে গিয়ে কিছুটা দেরি করবে। সেখান থেকে আমরা পেনাল্টিও পেতে পারি।”

অনেক আশার কথা শোনানোর ফাঁকে দলকে অবশ্য সতর্কও করে দিলেন ডুলি।

“অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আক্রমণভাগে এখন যাদেরই আমরা খেলাই, প্রত্যেকেই (প্রতিপক্ষের জন্য) বিপজ্জনক। প্রতিপক্ষকে শুধু আমাদের একজনকে নিয়ে ভাবলে চলবে না, সবাইকে নিয়েই তাদের সতর্ক থাকতে হবে।”

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ