1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু ক্লাব কর্তৃপক্ষের সমালোচনার পর অবস্থান পরিষ্কার করলেন লিসান্দ্রো ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’ ৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক

স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ঢাকা: বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর কখনোই রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সাম্প্রতিক বোমা হামলা ও নাশকতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বোমা হামলার ঘটনায় এরই মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব নাশকতার পেছনে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

বর্তমান সরকারের গত নয় মাসের শাসনামলের চিত্র তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এই সময়ে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথ ধরে হাঁটেনি। পাশাপাশি পুলিশ বাদী হয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপগুলোর পাশাপাশি কোনো নেতিবাচক দিক থাকলে তাও নির্ভয়ে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা অটুট রাখতে অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সংবাদকর্মীদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। এমনকি কোনো বস্তুনিষ্ঠ প্রতিবেদন তার নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। পদ বা নেতৃত্ব না পাওয়ার কারণে সংগঠনের কর্মসূচি বর্জন করাকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে তিনি ঢাকায় কর্মরত সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলা ঝিনাইদহে আয়োজনের অনুরোধ জানান।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ