1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী

বিশ্ব ডায়বেটিস দিবস ২০২৬ উপলক্ষে ৮ দফা দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডায়বেটিস দিবস ২০২৬ উপলক্ষে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।

ডায়াবেটিস প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব দাবি জানানো হয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য চিকিৎকরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া আফসানা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ সাইফুদ্দিন, সভাপতি (নির্বাচিত) অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, অধ্যাপক ডা. তানজিনা হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা শরীফুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ডা. আফসার আহমেদ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং জটিলতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্বাস্থ্যব্যবস্থার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্ত করা গেলে পরবর্তী সময়ে জটিলতা ও চিকিৎসার ব্যয় কমানো সম্ভব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। দেশে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ শনাক্ত না হওয়ার বিষয়টিও বড় উদ্বেগের কারণ।

সংগঠনটির তথ্যমতে, ২০১৭-১৮ সালের জাতীয় পর্যায়ের গবেষণায় গর্ভবতী নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ শতাংশ পাওয়া যায়।

তাদের মধ্যে প্রায় ৩ শতাংশের ডায়াবেটিস আগে শনাক্ত হয়নি। অন্যদিকে, ২০২২ সালের গবেষণায় প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ১৬ থেকে ১৭ শতাংশ পাওয়া গেছে। আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে।

বক্তারা আরো বলেন, ৩৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে এমন ব্যক্তি, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা করা জরুরি। বিশেষ করে রোগের জটিলতা তৈরি হওয়ার আগেই ডায়াবেটিস শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেন তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো

১. জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ।

২. ঝুঁকিভিত্তিক স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগীদের আগাম শনাক্ত করা।

৩. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ওষুধ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তের সুযোগ নিশ্চিত করা।

৪. সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী ইনসুলিনের সহজলভ্যতা ও সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করা।

৫. প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু, স্কুলের ক্যানটিন নীতি এবং ডব্লিউএইচও সুপারিশকৃত খাদ্যনীতি।

৬. এন্ডোক্রাইনোলজিস্টের সরকারি পদ সৃষ্টি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ আসন বাড়ানো, জেলা পর্যায়ে মনিটরিং।

৭. জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি ও গবেষণা কার্যক্রম জোরদার ও গুণমান-সূচকভিত্তিক জবাবদিহি।

৮. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা ও টিমভিত্তিক ফলোআপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ