1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর বিশ্ব ডায়বেটিস দিবস ২০২৬ উপলক্ষে ৮ দফা দাবি জলবায়ু তহবিল থেকে ৩ কোটি ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা এনসিপির

দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে অব্যাহত হামলার উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২.২০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলার হয়।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র নতুন তথ্যে দেখা গেছে, অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩৭টি জাহাজে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরেও এ পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ওমানের উপকূলে তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইউকেএমটিও ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এলএসইজি বিশ্লেষকরা ১০ নভেম্বরের এক নোটে বলেছেন, এমনকি কোনও সমঝোতা হলেও এ জলসীমায় যান চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করবে মাইন অপসারণ, বিমার খরচ এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেওয়ার ওপর।

এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত ৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ থেকে রাশিয়ার তেল শোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রথমবার আলোচনায় বসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ