1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী মেডিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার খুলনা এখন ‘মৃত নগরী’: সংসদে জামায়াতের এমপি আবুধাবিতে ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, প্রথম দিন ‘ফলপ্রসূ’ বলল যুক্তরাষ্ট্র বিটিএমএর নতুন সভাপতি যমুনা গ্রুপের শামীম, হাসেমপুত্র রাসেলকে অব্যাহতি এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায়। ভ্রাতৃপ্রতিম এই সম্পর্ককে আরো জোরদারে একমত দুই দেশ। প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ দেশ দুটি। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে তারা একমত হন।বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক পৌঁছেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আনতালিয়ায় অনুষ্ঠিত বৈঠকটি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১০টা) আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে বৈঠকটি হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দুদেশের বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরো জোরদারে একমত হয়েছেন তারা। প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত পোষণ করেছেন। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে করমর্দন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হুমায়ুন কবির বলেন, বিশেষ করে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যুটিও। এ সমস্যা সমাধানে দুদেশ কীভাবে একত্রে অগ্রসর হতে পারে, সেটি নিয়েও দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া মুসলিম বিশ্বের নানামুখী সংকটসহ বিদ্যমান ইস্যুগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। প্রধানমন্ত্রীর এই সফর ও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ‍গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা মূল্যায়ন করে, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রচুরসংখ্যক সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন। সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরই একজন। এতে বোঝা যায় তারেক রহমানকে কতটা গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বস্ত ভাই ও বন্ধু বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক দ্বিপক্ষীয় সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষপর্যায়ের যোগাযোগে ঢাকা-আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি।তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। ওই বৈঠকে এরদোয়ান দুদেশের সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।গত জুনের প্রথম দিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, তার সফর দুদেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ। নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির ওই সাক্ষাতের পর দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুপক্ষ।ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে এবং সহযোগিতা জোরদারের ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।তিনি বলেন, উভয়পক্ষই একমত পোষণ করেছেÑএ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো গতিশীল করতে বাংলাদেশ ও তুরস্ক একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলেও জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন।ফিদান বলেন, বেশ কয়েকটি খাতে, বিশেষ করে প্রতিরক্ষাশিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে তিনি বলেন, উভয়পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতামত ব্যক্ত করেছে এবং এর অনেকগুলোতেই অভিন্ন ঐকমত্যে পৌঁছেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী ফিদান বলেন, তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তিনি বন্ধুভাবাপন্ন দুদেশের যৌথ আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।গত কয়েক বছর ধরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে। গত জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। পাঁচ দিনের ওই সরকারি সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।উভয়পক্ষই ভবিষ্যতে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকার হাকতানকাচমাজ। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী।বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ