1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত ও হুমায়ুন কবির রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযান তিন ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ