1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এআই বিনিয়োগের জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়াল আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন পাবনায় সার লুট: ডিলারদের গুদামে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক এবার কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী প্রভা? ডিসেম্বরের মধ্যে সিইপির খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত ১ আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ এ-চালানে রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে। টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।

তিনি বলেন, 'এফবিএসের (ব্যবসায় শিক্ষা অনুষদ) সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। আহত একজনকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এখন।'

প্রক্টর আরও বলেন, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। পুলিশ, প্রশাসনকেও বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটি ব্যক্তিগত গাড়ির ওপর ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে গাড়ির ভেতরে থাকা চালক সোহেল (৩৬) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

দুপুর পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের নেতাকর্মীদেরকে অবস্থান নিতে দেখা গেছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ