1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়া পরা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়া মাহমুদকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে থানায় নেওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় একটি ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁরা হাতকড়া পরা জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান। একই সঙ্গে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলসংলগ্ন হেমু হাউদপাড়া গ্রামে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্বাভাবিকভাবেই জাকারিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। থানার কাছাকাছি এলাকায় একটি ডিআই ট্রাকে করে কয়েকজন এসে হঠাৎ পুলিশের গাড়ির গতিরোধ করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি ছিল আকস্মিক। পরে রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। জাকারিয়া ও অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানান তিনি।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নেওয়ার পথে কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। হরিপুর এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জাকারিয়া মাহমুদ ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ