1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক, শেষ রক্ষা হলো না স্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ভারতের বেঙ্গালুরুতে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে হৃদরোগে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে সন্দেহ তৈরি হওয়ায় প্রায় এক মাসের তদন্ত শেষে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর দোড্ডাতোগুরু এলাকায়। নিহতের নাম উপেন্দ্র (৪১)।

গত ১২ অক্টোবর উপেন্দ্রর ভাই থানায় অভিযোগ করেন, বাথরুমে যাওয়ার সময় পিছলে পড়ে যান উপেন্দ্র। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ অভিযোগের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয় তদন্তকারীদের মধ্যে। এরপর ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে গত ৫ নভেম্বর মধুসূদন রেড্ডি (৪৬) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে মধুসূদন স্বীকার করেন, নিহত উপেন্দ্রর স্ত্রী অনিতার (৩৬) সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে উপেন্দ্র তাদের সতর্ক করেছিলেন। এ নিয়ে বিরোধের জেরে উপেন্দ্রকে হত্যার পরিকল্পনা করেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর ভোরে উপেন্দ্রকে শ্বাসরোধ করে এবং নাক-মুখ চেপে ধরে হত্যা করেন অভিযুক্তরা। পরে হত্যাকাণ্ড আড়াল করতে বাথরুমে পড়ে যাওয়া ও হৃদরোগে মৃত্যুর গল্প সাজান তারা।

মধুসূদনের স্বীকারোক্তির পরদিন, ৬ নভেম্বর দোড্ডাতোগুরুর বাসা থেকে অনিতাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। একই দিন দুই অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ