1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানান। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এনজিওগুলোর নিবন্ধন বাতিলের সুনির্দিষ্ট কিছু কারণ তুলে ধরেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ করা, নিবন্ধনের সময় গৃহীত শর্তাবলী ও পরে ব্যুরো থেকে জারি করা আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করার মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত ও কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা এবং সরকারি বিধিবিধানের সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, মেয়াদ উত্তীর্ণ নিবন্ধনের নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং সার্বিক প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ