1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে ব্র্যাক ব্যাংক ও বিবিডিএনের কর্পোরেট অঙ্গীকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

‘এমপাওয়ারঅ্যাবিলিটি: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এ অঙ্গীকার এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।

রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে ‘এমপাওয়ারঅ্যাবিলিটি: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এ অঙ্গীকার আসে।

সোমবার ব্র্যাক ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে উর্মি গ্রুপ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর অন্তত ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের অঙ্গীকার করেছে।

লো মেরিডিয়েন ঢাকা বিবিডিএনের মাধ্যমে প্রতিবন্ধী স্নাতকদের অন্তত ২০টি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংক প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে।

ইজি ইনক্লুশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আইএলও গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের চায়না চ্যাপ্টারের মহাসচিব ঝৌ হাইবিন কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রবণতা তুলে ধরেন।

অন্যদিকে, সাইনল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফোর্বসের ৩০ আন্ডার ৩০-এ স্থান পাওয়া এন্ড্রে ওলসভিক সাংকেতিক ভাষাকে আরও সহজলভ্য করার উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন।

বিবিডিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ব্রিটিশ হাই কমিশন, ব্র্যাক ও বাটার প্রতিনিধিরা এবং প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিডিএন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আরদাশির কবীর।

ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে তাদের উদ্যোগ ‘অপরাজেয় আমি’র আওতায় সম্মেলনটি আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংক ও বিবিডিএন যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগদাতা, উন্নয়ন সহযোগী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ