1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হলো

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের গাড়ি আটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার হরিপুর এলাকায় একটি গাড়ি দিয়ে পুলিশের গাড়ির পথ আটকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানান থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।

ওসি বলেন, সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়ার পথে পরিচের ব্রিজ এলাকায় ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির পথ আটকে দেওয়া হয়। এ সময় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।

ওসি বলেন, “রাস্তায় ডিআই গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের কারো কোনো কিছু হয়নি।”

জাকারিয়া মাহমুদকে আবার গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ