জয় দিয়ে ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে পথচলা শুরু করল সাবেক রানার্স-আপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ল্যাব এইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ইতিবাচক শুরু করল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট পেল তারা।
পল্টন আউটার স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিডিনিউজের প্রতিপক্ষ ছিল আজকের দৈনিক। তবে তারা মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভারে জয় পায় টুর্নামেন্টের সাবেক রানার্স-আপ দল বিডিনিউজ।
প্রতিবছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে ডিআরইউ। পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠনটির এই আয়োজন প্রতি বছর মাঠের লড়াইয়ের পাশাপাশি পরিণত হয় সংবাদকর্মীদের এক বিশাল মিলনমেলায়।
এবারও ব্যতিক্রম নয়। দেশের ৪৮টি সংবাদমাধ্যম অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রতি গ্রুপে ছয়টি করে দল রেখে মোট আট গ্রুপে ভাগ করে শুরু হয়েছে ডিআরইউ ক্রিকেট।
‘ই’ গ্রুপে বিডিনিউজের অন্য চার সঙ্গী চ্যানেল আই, নিউ এইজ, একুশে টিভি ও দেশ রুপান্তর।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন