1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি হৃদয়ের অবিস্মরণীয় মঞ্চে ড্র মিললো, সিরিজ উইন্ডিজের সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ডিআরইউ ক্রিকেটে জয়ে শুরু বিডিনিউজ টোয়েন্টিফোরের যুব অলিম্পিকে শিপনের চমক বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কভুক্ত দেশে এগিয়ে বাংলাদেশ: এলজিআরডি প্রতিমন্ত্রী | Boishakhi Online মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আহসান আল মুমিনের বিধ্বংসী ইনিংসের পর, বল হাতে রেকর্ড ৭ উইকেট নিলেন তাফিউল আলম তামিম।

আহসান আল মুমিন (বায়ে) ও আলআমিন হোসেন। ছবি: বিসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রেকর্ডগড়া ইনিংস খেলে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিলেন আহসান আল মুমিন। পরে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। তাদের নৈপুণ্যের সামনে পাত্তাই পেল না মালয়েশিয়া।

যুব এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ২০৫ রানে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ৩০৪ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমি-ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল (ভারত অথবা পাকিস্তান)।

যুব ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানে জয় ছিল এত দিনের সেরা। যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে আর একটি। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছিল ভারত।

মালয়েশিয়াকে গুঁড়িয়ে মাত্র ১৮ রানে ৭ উইকেট নেন তামিম। বাংলাদেশের কোনো বোলার এই প্রথম যুব ওয়ানডেতে পেলেন ৭ উইকেট। এতদিন সেরা বোলিং ছিল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সঞ্জিত সাহার ১৯ রানে ৬ উইকেট। আরও চার বোলারের আছে ৬ উইকেটের কীর্তি।

যুব এশিয়া কাপে তামিমের চেয়ে সেরা বোলিং আছে শুধু একজনের। পাকিস্তানের মাঠে ২০০৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান।

তামিমের তোপের আগে রেকর্ডগড়া ইনিংস খেলেন মুমিন। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৫২ রান করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। তার ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটি যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে পিনাক ঘোষের করা ১৪০ বলে ১৫০ রান এখন নেমে গেল দুই নম্বরে।

রেকর্ড গড়া সেঞ্চুরির পর আহসান আল মুমিনের উদযাপন। ছবি: বিসিবি ফেইসবুক

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যে তাদের ৫ উইকেট নিয়ে বড় জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ।

হালকা প্রতিরোধ গড়েন পাঁচ নম্বরে নাগিনেশ্বরন সাথনাকুমারান। তবে অন্যপাশে সমর্থন পাননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৫০ রান করেন নাগিনেশ্বরন।

মালয়েশিয়ার পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তামিমের ৭ উইকেট ছাড়া রুবাই ইসলাম রিজন পান ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রানের চাকা সচল রাখলেও স্বীকৃত ব্যাটারদের কেউই বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। শুধু ব্যতিক্রম চার নম্বরে নামা মুমিন।

পঞ্চম ওভারে ক্রিজে গিয়ে দারুণ দৃঢ়তায় খেলতে থাকেন দলের সহ-অধিনায়ক। অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যান ফিরে গেলে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন মুমিন। চমৎকার ব্যাটিংয়ে ৪৯ বলে ফিফটি তুলে নেন তিনি। দলকে দুইশ পার করিয়ে ফেরেন ৪৮ বলে ৪৫ রান করা অনিক।

এরপর রিজনও দ্রুত ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ। তবে নবম উইকেট জুটিতে পুরো দায়িত্ব নিজের কাঁধে নেন মুমিন। আলআমিন হোসেনের সঙ্গে গড়েন আরেকটি ৭৯ রানের জুটি। যেখানে তার একার অবদান ৬৮ রান।

আউলগা গুনাওয়ানের বলে ছক্কা মেরে ১০২ বলে সেঞ্চুরিতে পৌঁছান মুমিন। পরের বলও ছক্কায় উড়িয়ে সেঞ্চুরির প্রলম্বিত উদযাপনই যেন সারেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

শেষ ওভারের পঞ্চম বলে ৩ রান নিয়ে পিনাকের ১৫০ রানের রেকর্ড টপকে যান তিনি। একইসঙ্গে তিনশ পেরিয়ে যায় বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জানা যাবে মঙ্গলবার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩০৩/৮ (মুহি ২২, সিয়াম ৮, রনি ৬, মুমিন ১৫২*, ফরিদ ১৭, রাফি ২১, সাদিক ১৬, অনিক ৪৫, রিজন ০, আলআমিন ৮*; নাগিনেশ্বরন ১০-০-৬৬-২, আসিরাফ ৯-০-৬৮-২, আরিয়ান ১০-০-৪৮-১, নুরহানিফ ৭-০-৪০-১, গুনাওয়ান ৮-০-৪৮-২, সায়াহমি ৬-০-৩১-০)

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ৩০.৫ ওভারে ৯৮ (আকিল ০, মিকাইল ২, তাকিউদ্দিন ২০, পাট্রো ০, নাগিনেশ্বরন ৫০, সায়াহমি ০, হাজিক ১৩, নুরহানিফ ২, আরিয়ান ০, আসিরাফ ০*, গুনাওয়ান ০; রিজন ৫-১-২১-২, তামিম ৭.৫-২-১৮-৭, আলআমিন ৬-০-৪০-০, রাফি ৬-২-১০-১, সিয়াম ৩-০-৬-০, সাদিক ৩-২-৩-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০৫ রানে জয়ী

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ