চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
রাজধানীর গুলশানে আয়োজিত ওয়েডিং কার্নিভাল অনুষ্ঠানে দর্শকদের স্লোগানকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
রোববার (৮ নভেম্বর) রাতে গুলশান শুটিং ক্লাবের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরীমনির পারফরম্যান্সের শেষ পর্যায়ে দর্শকদের একটি অংশ তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরীমনি তাদের দিকে মধ্যমা আঙুল বা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন। তবে এ অঙ্গভঙ্গি দর্শক, নাকি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে করা হয়েছিল, এ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরীমনি মঞ্চ ছেড়ে চলে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেখানে তিনি অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন বলে উল্লেখ করা হয়।
ওয়েডিং কার্নিভাল ছিল বিয়ে, ফ্যাশন, সংগীত ও বিনোদনকেন্দ্রিক পাঁচ দিনব্যাপী আয়োজন। এ ঘটনায় পরীমনির প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।