1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনের মুখে রয়েছে শত শত বিঘা ফসলি জমি, রাস্তা-ঘাট ও বসতবাড়ি। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ফুকরা ইউনিয়নের কৃষকরা।

জেলার পাংখারচর গ্রামের বাসিন্দা জামাল হোসেন (৪৫)। নিজের ৩ বিঘা আর অন্যের ৪ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। ৭ বিঘা জমির ওপর নির্ভর করেই চলতো তার সংসার। কিন্তু মধুমতি নদীর ভাঙনে ৪ বিঘা জমি হারিয়ে গেছে। বাকি জমিটুকুও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি। শুধু জামাল সরদারই নন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনে অসংখ্য কৃষক ঘর-বাড়ি ও জমি হারিয়েছেন। এখনও জমি হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ’ কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তা-ঘাট। এসব জমিতে বোরো ধান, আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় শঙ্কিত স্থানীয় কৃষকরা।

কৃষক আমিনুর রহমান বলেন, ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারবো না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

কৃষক মো. মনিরুজ্জামান বলেন, চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে গেলেও কিছুই করতে পারছি না। এ জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীতে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি। জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব। নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জমিগুলো রক্ষা করা হোক।

গোপালগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, খোঁজ নিয়ে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ