1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে? তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত বৃহস্পতিবার ঢাকার আদালত চত্বরে এক সাংবাদিকের বিরুদ্ধে শারীরিক হেনস্তার বা ব্যাডটাচের অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। ওই সময় আদালত প্রাঙ্গণে চরম হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরবর্তীতে দেশজুড়ে তুমুল সমালোচনার ঝড় তোলে। সাধারণ মানুষের একটি বড় অংশ সংক্ষুব্ধ সাংবাদিকটির পক্ষে অবস্থান নেওয়ায় পরীমণিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক নেতিবাচক আলোচনা।

এই বহুল আলোচিত ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার প্রবীণ ও জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। পরীমনির এই বিতর্কিত কাণ্ডকে পুরো শিল্পী জাতির জন্য একটি বড় ধরনের কলঙ্ক বলে অভিহিত করেছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিনা খান বলেন, আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা একদমই ঠিক হয়নি, আমি গতকাল সংবাদে বিষয়টি দেখেছি। তবে এভাবে প্রকাশ্য জনসমক্ষে গালাগালি করা কোনোভাবেই উচিত নয়। আমি অলপাস ওভার সব শিল্পীর কথাই বলছি যে, আপনাদের কোনো ক্ষোভ বা অসন্তোষ থাকলে তা আলাদাভাবে ডেকে নিয়েও সমাধান করা যেত।

তিনি আরও বলেন, রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো হিতাহিত জ্ঞান হারিয়ে গালাগালি করে বসেন, কিন্তু এটি আসলে মোটেও উচিত নয়। গণমাধ্যম ও মিডিয়ার মাধ্যমেই মূলত আমরা সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করি। আমাদের যেমন সুনাম এই মিডিয়ার মাধ্যমেই অর্জিত হয়, তেমনি দুর্নামও মিডিয়ার মাধ্যমেই ছড়িয়ে পড়ে। তাই আমাদের এমন কোনো কথা বলা বা এমন কোনো অপ্রত্যাশিত আচরণ করা উচিত নয়, যা শেষ পর্যন্ত পুরো শিল্পী সমাজের ওপর বর্তায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ