1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে? তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি কাউনিয়ার শিবু কুটিপাড়া এলাকার বাসিন্দা প্রধান আসামি মজনু মিয়া (৩২), লুৎফর রহমান (৪০) ও রিপন মিয়া (৩০)।

মামলা সূত্রে জানা যায়, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে রতনকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে এসআরবি। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার তিন আসামিকে কাউনিয়া থানায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে খানাপাড়া এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা রতন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার (৭ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ