1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি: অর্থমন্ত্রী মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি রোহিঙ্গা সংকট মিয়ানমারের, তাদেরই সমাধান করতে হবে: আইনমন্ত্রী দেশের তিন জেলায় বিজিবি মোতায়েন গ্রাহকসেবা বাড়াতে খুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের বৈঠক দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান স্টেম দিবস: চাকরির বাজার বদলে যাচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত? সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের হয়ে লড়তে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ বিজয়ী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে বসবে বিশ্ব সুন্দরীদের এ প্রতিযোগিতার ৭৫তম আসর। সেখানেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার রাতে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মাহির নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার অনুষ্ঠানে ছিলেন।

আন্তর্জাতিক এমন মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, “প্রথমবার এমন একটি সুযোগ পেয়েছি, যেখানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ, আমাদের সংস্কৃতি ও মানুষকে তুলে ধরা যাবে। নাটকের কাজ দিয়ে দেশের দর্শকের ভালোবাসা পেলেও আন্তর্জাতিক অঙ্গনে এটিই আমার প্রথম যাত্রা। উচ্ছ্বাসের পাশাপাশি তাই কিছুটা ভয়ও লাগছে।”

খুব অল্প সময়ের নোটিসে এই যাত্রা শুরু হতে যাচ্ছে তুলে ধরে তিনি বলেন, “মাত্র পাঁচ দিন আগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আমি যাচ্ছি। এত কম সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশকে তুলে ধরার প্রস্তুতি নেওয়া সহজ নয়, বেশ কঠিন।”

আয়োজকরা জানিয়েছেন, ১১ নভেম্বর থেকে ৭৫ তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেবেন মাহি।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়ে বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন। সেই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন মাহি।

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ