1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালির চোট পাওয়া বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে চলতি ম্যাচে আর মাঠে পাওয়ার সম্ভাবনা নেই। শুধু সিলেট টেস্টই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাদমানের চোটের অবস্থা ‘একেবারেই ভালো মনে হচ্ছে না।’

বিসিবি কর্মকর্তারা ধারণা করছেন, সাদমানের পায়ে অন্তত টিয়ার (পেশি ফেটে যাওয়া) তো রয়েছেই, সবচেয়ে বড় ভয় হলো সেখানে ফ্র্যাকচার বা হাড় ভাঙার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টিম ম্যানেজমেন্টের এক সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এখনো লিখিত মূল্যায়ন প্রতিবেদন পাইনি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে যেহেতু বেশি সময় নেই, তাই চিকিৎসকদের প্রাথমিক আভাস অনুযায়ী তিনি হয়তো দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাচ্ছেন।’

ফিজিও বায়েজিদুল বলেন, ‘মাঠে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সাদমান ইসলাম। এরপর তিনি আর ফিল্ডিং চালিয়ে যেতে পারেননি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে তিনি বেশ ভালোই চোট পেয়েছেন। চোট থেকে সেরে উঠতে তার কতদিন সময় লাগবে, তা শনিবার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে এই মুহূর্তে প্রথম ইনিংসে তার ব্যাট করার মতো অবস্থা নেই।’

শুক্রবার ক্যারিবীয়দের প্রথম ইনিংস ৩৫৬ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে নতুন বলে ইনিংস শুরু করতে নেমেছিলেন টেলএন্ডার নাইম হাসান। চোট পাওয়ার পর তীব্র যন্ত্রণায় কাতর সাদমানকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল।

টিম ম্যানেজমেন্টের পাওয়া সবশেষ তথ্যানুযায়ী, দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। আর চোটের যে ধরন, তাতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও সাদমানের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ