এর আগে ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে।
রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়।
চার সদস্যের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগের কমিটিতে একই পদে ছিলেন।
পুরনো কমিটিতে আহ্বায়ক ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করল বিএনপি।
উত্তরের আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?
মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই