1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ দল। তবে এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে। ফিফা উইন্ডো না থাকা এবং ক্লাবের ব্যস্ততার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তারা। তবে ভক্তদের জন্য সুখবর হলো, শ্রীলঙ্কা ম্যাচের ঠিক আগে ঢাকায় পা রাখছেন এই দুই প্রবাসী তারকা।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার কিংবা সোমবারের মধ্যে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন হামজা ও ফারহান। তবে আজ শনিবার (৭ নভেম্বর) টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করেছেন, আগামী সোমবার ঢাকায় আসছেন তারা।

বর্তমানে বাংলাদেশ দলের স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় অনুশীলন করছেন। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে দল ১-০ গোলে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে এই দুই তারকার আগমন দলের শক্তি আরও বাড়িয়ে দেবে বলে।

সোমবার সকালে ঢাকায় পৌঁছে সারাদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন হামজা ও ফারহান। এরপর বিকেলে দলের অনুশীলনে তাদের দেখা মিলতে পারে বলে জানিয়েছেন টিম ম্যানেজার।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘তারা বেশ আরামেই ঢাকায় পৌঁছাবে। আমাদের বিশ্বাস, সকালে এসে সারাদিন বিশ্রাম নিয়ে কোচের সঙ্গে কথা বলে তারা অনুশীলনে যোগ দিতে পারে। কোচ যদি চান এবং তারাও যদি রাজি থাকে, তবে সেদিনই মাঠে ঘাম ঝরাতে পারে। আর প্র্যাকটিস করুক বা না করুক, তারা যে মাঠে আসছে—তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল। সেই ম্যাচের আগে হামজা ও ফারহানের দলের সঙ্গে যোগ দেওয়াটা বেশ বড় স্বস্তি নিয়েই আসছে বাংলাদেশ শিবিরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ