1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী।

শুক্রবার (৬ নভেম্বর) দেশের আটটি অঞ্চলে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় মেধা, দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতার স্বাক্ষর রেখে সেরা ১০ জনের মধ্যে পাঁচজনই বেরোবির শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। নির্বাচিত বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়ও তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধার বিকাশে সবসময় উৎসাহ ও সহযোগিতা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ