1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ

১৫ বছর বয়সেই স্বীকৃত ক্রিকেটে অধিনায়ক সুরিয়াভানশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারকে নেতৃত্ব দেবেন ভারতের এই ব্যাটিং বিস্ময়।

বৈভাব সুরিয়াভানশি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় বৈভাব সুরিয়াভানশি। সৈয়দ মুশতাক আলি ট্রফির এবারের আসরে বিহারকে নেতৃত্ব দেবেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই স্বীকৃত ক্রিকেটে অধিনায়কত্ব করতে যাচ্ছেন ভারতের এই ব্যাটিং বিস্ময়।

এর আগে রাঞ্জি ট্রফিতে বিহার এবং দুলিপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে সুরিয়াভানশির। গত সেপ্টেম্বরে চেন্নাইয়ে দুলিপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান কিছু সময়ের জন্য মাঠের বাইরে গেলে দলকে নেতৃত্ব দেন তিনি।

গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রায়াল অনুষ্ঠিত হয়। ট্রায়ালে খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি অতীতের পারফরম্যান্সও বিবেচনায় নিয়ে প্রথম দুই ম্যাচের জন্য দল চূড়ান্ত করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) নির্বাচক কমিটি।

গত মাসে নিউ জিল্যান্ড সফরে খুব বেশি খেলার সুযোগ পাননি সুরিয়াভানশি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে তার রান ছিল ৪ ও ৪৫। ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে আভিশেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী জুটিতে প্রথম ছয় ওভারে হয় ১১৮ রান, ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৪টি ম্যাচ খেলেছেন সুরিয়াভানশি। এর মধ্যে বিহারের হয়ে খেলেছেন সাতটি। সৈয়দ মুশতাক আলি ট্রফির গত আসরে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেন তিনি।

ঘরোয়া মৌসুমের শুরুটা ভালো হয়নি বিহারের। রাঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচেই হেরেছে দলটি। সুরিয়াভানশির নেতৃত্বে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার।

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ