1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ‘আন্তবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রতিভা অন্বেষণ এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে রুয়েট ক্রিকেট ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২৫ সিরিজ) শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে রুয়েটের ১৪টি বিভাগ একটি শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম দিনের ম্যাচে অংশগ্রহণকারী বিভাগগুলো হলো: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যন্ত্রকৌশল, পুরকৌশল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয় দিনের সূচিতে ছয়টি ম্যাচ রাখা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ইইই, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে দিনের খেলা শুরু হয়। এরপর ইসিই ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পুরকৌশল ও ইটিই, সিএমই ও বিইসিএম এবং কেমিক্যাল ও আর্কিটেকচার বিভাগের ম্যাচ চলমান রয়েছে। দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে যন্ত্রকৌশল ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল নিজ গ্রুপের অন্য প্রতিটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পর্যায়ক্রমে নকআউট পর্বের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের আসরের চ্যাম্পিয়ন।

আয়োজকেরা জানান, রুয়েটের নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও দলগত বন্ধন দৃঢ় করতে প্রতিবছর এ আয়োজন করা হয়।

টুর্নামেন্টের আয়োজক রুয়েট ক্রিকেট ক্লাব জানিয়েছে, খেলাপ্রেমী শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতার সব ম্যাচ উপভোগ করতে পারবেন। ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা এ টুর্নামেন্টের ম্যাচগুলোর মাধ্যমে ২৫ সিরিজের শিক্ষার্থীদের মধ্যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে বলে প্রত্যাশা তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ