1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

প্রথম দিন শেষে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

এগিয়ে থেকে সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারালেও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে সফরকারীরা। আলোকস্বলতার কারণে সিলেট টেস্টের প্রথম দিনে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা কম খেলা হয়েছে। ৭০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গু। অন্য প্রান্তে থাকা জাস্টিন গ্রিভস অপরাজিত আছেন ২৬ রানে।দিনের তৃতীয় সেশনে খেলা হয়েছে ১৫ ওভার। আলোকস্বল্পতায় বিকেল সোয়া ৩টার দিকে একবার খেলা বন্ধ হয়। আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলেও বেশিক্ষণ চলেনি। মাত্র ৫ ওভার পর আবারও আলোকস্বল্পতায় খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ তুলে দেন। তবে সাদমান সেই ক্যাচ নিতে পারেননি।উইকেটের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। বল গিয়ে আঘাত করে স্টাম্পে।খানিক বাদেই আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ষষ্ঠ ওভারে কেভম হজকে বোল্ড করেন তিনি। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বল। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে উইন্ডিজকে আরও চাপে ফেলেন তাসকিন। ইনিংসের নবম ওভারে এই উইকেটরক্ষক ব্যাটারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন।২৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে খেলায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় সফরকারীরা।লাঞ্চের পরেও দৃঢ়তা দেখিয়েছেন জাঙ্গু এবং কেভিন উইকহ্যাম। বাংলাদেশি বোলারদের হতাশ করে জুটিটা ১২৭ রান পর্যন্ত নিয়ে যান তারা। উইকহ্যামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। হাসানের লেংথ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন উইকহ্যাম। ১৪৫ বলের ইনিংসে ৬১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। উইকেট গেলেও আক্রমণাত্মক ক্রিকেটই বজায় রাখে উইন্ডিজ। চা বিরতির আগে ১৮০ রান করে ক্যারিবীয়রা। চা বিরতির পর সেঞ্চুরি তুলে নেন জাঙ্গু। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ১৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। তিন অঙ্কে পৌঁছানও নাটকীয়ভাবে; তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরে পূরণ করেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি জাঙ্গুর দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম দিন বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ