1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে সোনামুখী মেলা বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

মেলা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবার চালুর দাবি করেছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার রাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেয় বলে জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

দুর্গাপূজার পর প্রতিবছর সোনামুখীতে এ মেলা বসে। পুরোনো এ মেলা মূলত কাঠের আসবাবপত্রের জন্য পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ মেলায় আসেন। এবার মেলার পাশাপাশি দুটি মঞ্চে সার্কাস ও যাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছিল।

সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, ১৫ দিনের জন্য মেলার অনুমতি দেওয়া হয়েছিল। ৩ নভেম্বর সেই মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া মেলায় সার্কাস ও যাত্রায় অশ্লীল নৃত্য দেখানোর অভিযোগ পাওয়া গেছে। রাত ৮টা পর্যন্ত মেলা চালানোর অনুমতি থাকলেও নিয়ম না মেনে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে সার্কাস ও যাত্রা চলছিল। এসব কারণে মেলা বন্ধ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তিন দফায় সার্কাস দেখানো হতো। এর টিকিটের দাম ছিল ১০০ থেকে ১৫০ টাকা। আর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলত যাত্রা। এর টিকিটের দাম ছিল ২০০ থেকে এক হাজার টাকা। এসব সার্কাস ও যাত্রায় অশ্লীল নৃত্য দেখানোর অভিযোগ ওঠে। এ নিয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেলার অনুমতি দেওয়ার সময় আয়োজকদের কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেসব শর্ত না মেনে অশ্লীল নৃত্যসহ নিয়মের বাইরে বিভিন্ন কাজ করেছেন। এ কারণে মেলা বন্ধ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে মেলা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আয়োজকরা। তারা আবার মেলা চালুর অনুমতি চেয়েছেন।

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম তোতা বলেন, ষড়যন্ত্র করে ছড়ানো ভিডিও ও মিথ্যা তথ্যের ভিত্তিতে মেলা বন্ধ করা হয়েছে। এতে কাঠের আসবাবপত্র ও খেলনার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাই আবার মেলা চালুর অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ