1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ

এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!

ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতায় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মিলিয়ে এতসংখ্যক লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ব্যাপক সংঘর্ষের কারণে শেষ পর্যন্ত ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন কাণ্ড। ম্যাচের শেষ দিকে মামোরে নিজেদের তৃতীয় গোল করার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাঠের পাশের ডাগআউট এলাকায় শুরু হয় সংঘর্ষ। এতে খেলোয়াড়দের পাশাপাশি দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারাও জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাচ শেষ করতে পারেননি রেফারি। তার প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুই দলের মোট ৪৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের আটজন জড়িত ছিলেন। এ ছাড়া মাঠের ছয়জন বলবয়ও সংঘর্ষে অংশ নেন বলে উল্লেখ করা হয়েছে। এ সময় চেয়ার ও স্ট্রেচার ছুড়ে মারার ঘটনাও ঘটে।

ম্যাচের পর রেফারির প্রতিবেদনের ভিত্তিতে সব মিলিয়ে ৫১ জনকে লাল কার্ড দেখানো হয়। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল। ২০১১ সালে আর্জেন্টিনার দুই ক্লাব ক্লেপোল ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে ঘটেছিল সেই ঘটনা।

এবার ৫১ জনকে বহিষ্কারের ঘটনা আগের রেকর্ডকে ছাড়িয়ে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডের স্বীকৃতি পায়নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ