1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডেমোক্র্যাটদের এই অসনে জয়কে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দুই মেয়াদে অঙ্গরাজ্যটির গভর্নরের দায়িত্ব পালন করেছেন মধ্যপন্থি রাজনীতিক কুপার। ২০০৮ সালের পর নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে প্রথম ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হলেন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো হোয়াইট হাউসে যাওয়ার জন্য নির্বাচনে অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছিলেন।

কুপার বিদায়ী রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হয়ে ওঠার পর তৃতীয় মেয়াদে নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টিলিস।

ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী হওয়ার পর থেকেই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও দলটির জাতীয় কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলির চেয়ে জরিপে এগিয়ে ছিলেন কুপার। এতে হোয়াটলির প্রচারণায় অর্থায়ন বন্ধ করে দিতে বাধ্য হয় রিপাবলিকানরা।

কুপারের এ জয় নর্থ ক্যারোলাইনার মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জন্য তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালের পর থেকে তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে ট্রাম্পকে সমর্থন জানিয়েছে অঙ্গরাজ্যটির ভোটাররা।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদ ৮৫টি আসন নিশ্চিত করে ১১৪টি আসনে এগিয়ে আছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৪৬টি আসন নিশ্চিত করে ৮৫টি আসনে এগিয়ে আছে।

এছাড়া উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটের প্রাপ্ত ফলাফলে ৪৫টি আসন নিশ্চিত করে ৭টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ৩৬ আসন পেয়ে আরও ৭টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ