1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সব রিকশাকে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনতে আবেদন ফরম বিতরণ শুরু করেছে ডিএসসিসি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় ডিএসসিসির পরিকল্পনা তুলে ধরেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।

তবে আবেদন ফরম সংগ্রহ করলেই সড়কে রিকশা চালানোর অনুমতি মিলবে না বলে স্পষ্ট করেছে ডিএসসিসি। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা তৈরি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাড়পত্র নেওয়ার পর নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, 'আজ থেকে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে স্পষ্ট করে বলতে চাই, এই ফরম কোনো চলাচলের অনুমতিপত্র নয়। এটি কেবল নিবন্ধনের আবেদনপত্র। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত শর্ত পূরণ ও বুয়েটের ছাড়পত্র নিয়ে আবেদন জমা দিতে হবে।'

প্রশাসক জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে। এ ছাড়া ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনগুলোর সীমানা এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

ই-রিকশা ব্যবস্থাপনাকে নিয়মের আওতায় আনতে নির্ধারিত মডেলের ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ ঠিক করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধ করতে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

একসঙ্গে সব ই-রিকশা বন্ধ না করে ধাপে ধাপে নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, 'সবকিছু হঠাৎ বন্ধ করে দেওয়ার চেয়ে আমরা ধাপে ধাপে এগুলোকে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনতে চাই। প্রথম পর্যায়ে ১ হাজার, ২ হাজার কিংবা ৫০০—যে কয়টি ই-রিকশা শর্ত পূরণ করবে, সেগুলোকে পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।'

ডিএসসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফরম সংগ্রহ করতে পারবেন।

ই-রিকশাকে ঢাকার অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে এ পরিস্থিতি থেকে উত্তরণে নগরবাসী, রিকশার মালিক ও চালক এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ডিএসসিসির প্রশাসক।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ