1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন ও দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে ঢাকার সাথে একটি ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতেরমুখী’ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিজিবি মোতায়েন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দিল্লি সরকারের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা জানান।

ভারতের প্রতিক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক

সংবাদ সম্মেলনে জয়সোয়াল বলেছেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি অনুসরণ করছি। সেখানে নানা পরিবর্তন বা ঘটনা ঘটছে এবং আমরা তা পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, গঠনমূলক এবং সমুখপানে এগিয়ে যাওয়ার মতো সম্পর্ক গড়ে তুলতে কাজ করতে চাই।’

সীমান্তবর্তী নদ-নদী এবং গঙ্গা পানি চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, যৌথ নদী কমিশনের (জেআরসি) মতো বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমস্ত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনা এগোবে। এছাড়া বাংলাদেশের তৎকালীন শীর্ষ নেতৃত্বকে ভারতে সফরের জন্য আগে থেকে দেয়া আমন্ত্রণ বহাল রয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো নতুন অগ্রগতি হলে তা পরবর্তীকালে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ