1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারা শ্রীলঙ্কা এক ধাপ নিচে নেমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। এই সংস্করণে ১৭ বছরের পথচলায় প্রথমবার ছয় নম্বরে উঠেছে তারা।

বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোর চেয়ে র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই এগিয়ে ছিল আফগানিস্তান। এবার শ্রীলঙ্কাকেও পেছনে ফেলে দিয়েছে তারা। এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে লঙ্কানরা।

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালসহ সবশেষ দুটি ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। সেটির প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

সোমবার আইসিসির প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান ৯৪। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে আফগানরা।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই আফগানিস্তান ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো দলটি এই সংস্করণে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচের মধ্যে ৯৬টিতে জিতেছে।

সবশেষ সাতটি ম্যাচেই তারা জিতেছে। গত অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পর, গত মাসে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাশিদ খান, মোহাম্মাদ নাবিরা।

র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পরে ইংল্যান্ড আছে আটে, বাংলাদেশ নয়ে, ওয়েস্ট ইন্ডিজ দশে। আগের মতোই শীর্ষে আছে ভারত। তাদের পরে আছে যথাক্রমে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

যাদের শ্রমে সমৃদ্ধি, তাদের জীবন কতটা নিরাপদ?

তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামোর সন্ধানে

শ্রমিকের ঘাম, মালিকের বিলাস এবং ন্যায্য মজুরির প্রশ্ন

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ