1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দায়িত্ব পালনে আরও দক্ষতা ও গতিশীলতা আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। তাঁদের চলাচল সহজ করা ও দায়িত্ব পালনে সহায়তা করতেই বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন ও কার্তিক বেপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ