1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮৮ Time View

সম্মেলনে বিভিন্ন দেশে থাকা প্রায় এক হাজার সফল বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা এবং বিনিয়োগ করার সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে তাদের নিয়ে ডিসেম্বেরে ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট।

জাতীয় প্রেস ক্লাবে রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ‘নন-রেসিডেন্ট বাংলাদেশি ওয়ার্ল্ডের (এনআরবি ওয়ার্ল্ড) সভাপতি সাহিদুজ্জামান টরিক।

তিনি বলেন, “আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করতে চাই। আমাদের প্রধান উদ্দেশ্য খুবই পরিষ্কার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের এক ছাতার নিচে নিয়ে আসা এবং তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগের সক্ষমতাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো।”

সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি গত তিন বছরের বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে বলেন, “২০২৪ সালে দেশে প্রায় ২৬.৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে এবং ২০২৫ সালে তা বেড়ে প্রায় ৩২.৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইতোমধ্যে প্রায় ৩০.৩৭ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।”

প্রধানমন্ত্রীর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বাংলাদেশে আনতে সক্ষম ব্যক্তিদের জন্য বিনিয়োগের পরিমাণের ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়ার উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেন সাহিদুজ্জামান টরিক।

প্রায় দুই কোটি বাংলাদেশি বিদেশের বিভিন্ন সফল পেশায় নিয়োজিত আছেন মন্তব্য করে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, “আমাদের উদ্দেশ্য, বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেই সব বাংলাদেশিদের বাংলাদেশে নিয়ে আসা এবং তাদের মেধা, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো।

“এ কারণেই আমরা আমাদের আসন্ন দুই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন দেশের প্রায় এক হাজার সফল বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনআরবি রেজিওনাল ডিরেক্টর সুমাইয়া জামান, জাসির কবির সিইও ইম্পেক্ট সোলুশন গ্রুপ এবং ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সাবেক চেয়ারম্যান রেহান রেজা।

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ