1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

চলতি হিসাব বছরের প্রতি প্রান্তিকেই লোকসান করেছে ব্যাংকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সবশেষ তৃতীয় প্রান্তিক মিলিয়ে চলতি হিসাব বছরের ৯ মাসে ব্সেরকারি ইসলামী ব্যাংক পিএলসির লোকসানের অঙ্ক বেড়ে হয়েছে ৩ হাজার ২৮৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে ব্যাংকটি।

এতে দেখা যায়, এসময়ের অনিরীক্ষিত হিসাবে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে শেয়ার প্রতি (ইপিএস) ২০ টাকা ৪১ পয়সা। ২০২৫ সালের এ সময়ে নিট মুনাফা হয়েছিল শেয়ার প্রতি ৬২ পয়সা; যার পরিমাণ ছিল ৯৯ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। ইপিএসের হিসাবে গত ৯ মাসে ইসলামী ব্যাংক লোকসান দেয় ৩ হাজার ২৮৫ কোটি ৯৯ লাখ টাকা।

অপরদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৭৯ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয় ৬ টাকা ৩৯ পয়সা এবং সবশেষ সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয় ১২ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি নিট মুনাফা হয় ২০ পয়সা। এ প্রান্তিকে মোট লোকসান হয়েছে ১ হাজার ৯৭০ কোটি ৬২ লাখ টাকা।

লোকসানের কারণে সম্পদ মূল্যও অর্থেক কমেছে ব্যাংকটির। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয় ২৩ টাকা ৬৪ পয়সা। নয় মাস আগে গত ডিসেম্বরে এনএভি হয় ৪৪ টাকা ৫২ পয়সা।

একইসঙ্গে কমেছে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ হয় ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৪৪ পয়সা।

ব্যাংকের লোকসানের পাল্লা ভারি হওয়ার ব্যাখ্যায় ব্যাংকটি বলেছে, বিনিয়োগ আয় থেকে মুনাফা না আসায় বড় ধরনের ধাক্কায় লোকসান বেড়েছে। খেলাপি ঋণের উচ্চ হার, ব্যাংক সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ আত্মসাতের ঘটনা ও সবশেষ প্রান্তিকে আমানত প্রবাহ অস্বাভাবিকভাবে কমে গিয়েছে।

একই সঙ্গে আমানতের বিপরীতে মুনাফা খরচ বেড়ে যাওয়ায় লোকসান বাড়ার সঙ্গে নগদ অর্থের প্রবাহ ঋণাত্বক হওয়ার তথ্য দিয়েছে ব্যাংকটি।

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

ফলের আতঙ্ক: শিক্ষায় আনন্দ থাকবে তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ