1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪ মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি ডাক্তার হতে চেয়েছিলেন, এখন ২০০ কোটির নায়িকা মামিথা কথা ছিল একদিন সিনেমা বানাব, অথচ আমার ভাইটাই হারিয়ে গেল: খায়রুল বাসার স্বাস্থ্যখাত ও এসডিজি অর্জনে সহযোগিতা জোরদারের তাগিদ হুমায়ুন কবিরের ঢাবি ছাত্রের ওপর হামলা / মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পবিত্র মক্কা শরিফ লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা

জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩
  • ৩২৭ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুর পৌনে ১২টায়  শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের মাজারে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। এসময় তিনি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এরপর তিনি জিসাস ও ড্যাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই জাতীয় নির্বাচনের আগে সিটি ও উপজেলা নির্বাচন করার পাঁয়তারা করছে। তবে সে নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত পরে নেবে। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ