1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের অনবদ্য ৮১ রানের সুবাদে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

এর আগে ম্যাচের চতুর্থ দিন শনিবার (৩১ অক্টোবর) সকালে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে মাত্র ৭৯ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। দিনের শুরুতেই জোমেল ওয়ারিক্যানের বলে ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন জাকির আলী অনিক।

এরপর হাসান মাহমুদ মাত্র ৮ রান করে আবারও ওয়ারিক্যানের শিকারে পরিণত হন। দলের এই চরম বিপর্যয়ের মুখে একাই প্রতিরোধ গড়ে তোলেন নাঈম হাসান। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে এই স্পিনার শেষ পর্যন্ত ৫২ রান করে আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৪২ রানে গুটিয়ে যায়।

ছোট পুঁজি ডিফেন্ড করতে নেমে স্বাগতিকদের তিন স্পিনার সুবিধা করতে ব্যর্থ হন। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং উইন্ডিজকে একটি দুর্দান্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকেই আসে মূল্যবান ১১২ রান।

ব্যক্তিগত ৪৯ রানে শরিফুল ইসলামের শিকার হয়ে ক্যাম্পবেল ফিরে গেলে এবং ত্যাগনারায়ন চন্দরপল মাত্র ১ রান করে আউট হলেও দলের জয় আটকায়নি। পরবর্তীতে কিং ও কাভেম হজের দায়িত্বশীল জুটির সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

উল্লেখ্য, এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে ২৭২ রান সংগ্রহ করেছিল, যার জবাবে ক্যারিবীয়রা তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৪৫ রান সংগ্রহ করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ