1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

চা-বিরতির মিনিট দশেক আগে অন্ধকার হয়ে এলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। আলোকস্বল্পতায় আগেভাগেই সেশনের ইতি টানলেন আম্পায়াররা। আকাশের গোমরা চেহারার মতোই তখন বাংলাদেশ দলের ক্রিকেটারদের অবস্থা। সকালের সেশনে ব্যাটিং ধসের পর বোলিংটাও যে এখনো প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।

বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ৫৯ রানে বাংলাদেশের ৭ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও ভালো করছে তারা। খেলা বন্ধ হওয়ার আগে ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান তুলেছে ক্যারিবিয়ানরা।

ওপেনার জন ক্যাম্পবেল ৬৫ বলে ৫৩ ও ত্যাগনারায়ণ চন্দরপল ৭৭ বল সামলে ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য আনেন হাসান মাহমুদ। ৫ম ওভারে ব্র্যান্ডন কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি।

২৯ রানে প্রথম উইকেট হারানোর পর আরও ৬০ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন ক্যাম্পবেল-চন্দরপল। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম এখনো তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি ব্যাটারদের। ক্যারিবিয়ানদের ব্যাটিং চিন্তা বাড়াচ্ছে নাজমুল হোসেন শান্তকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ