মিরপুর টেস্টে মহাগুরুত্বপূর্ণ টসে ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। অনুমিতভাবেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগের দিন পাওয়া চোটে এই টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম।
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। মুশফিকের বদলে খেলছেন তাওহিদ হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে রেখেছে তিন স্পিনার। জোমেল ওয়ারিকন, রোস্টন চেজের সঙ্গে আছেন অভিষিক্ত জোশুয়া বিশপ। দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের সঙ্গে পেস অলরাউন্ডার হিসেবে খেলছেন জাস্টিন গ্রেইভস। অভিজ্ঞ কেমার রোচকে এই টেস্টে একাদশে রাখেনি তারা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।