1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার রুটে ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মাত্র ৬৮৫ টাকা নির্ধারণ করে দিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘মহানগর প্রভাতী’ নামে নতুন একটি ট্রেন চালুর উদ্বোধনকালে তিনি ভাড়ার বিষয়ে বিস্তারিত কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী ভাড়ার বিস্তারিত তুলে ধরে জানান, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সাধারণ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৮৫ টাকা। অন্যদিকে, যারা শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক পরিবেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য এসি চেয়ারের ভাড়া পড়বে প্রায় ১ হাজার ৩১১ টাকা। নতুন এই ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের স্বল্পতার কারণে এতোদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন একটি ট্রেন চালু করা হলো।

তিনি আরও জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চললেও, পর্যায়ক্রমে তা সাত জোড়া পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প যেমন বাড়বে, তেমনি রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

রেল খাতের সার্বিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে মানসম্মত রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কাজ চলমান রয়েছে। এছাড়া রেল যোগাযোগকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।

উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কমিউটার ও আন্তঃনগর ট্রেন চলাচলে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশের রেল যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ