1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

আবারও বিশ্বসেরা মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩
  • ১৬১ Time View

টানা চতুর্থবারের মত ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।
২০১২-এর এ খেতাব জিতে বার্সেলোনার আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে এক জমকালো অনুষ্ঠানে হাতে নিলেন বিশ্বসেরার স্বীকৃতি ফিফা-ব্যালন ডি’অর ট্রফি। পেছনে ফেলে দিলেন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে।

এর আগে আর মাত্র দুজন ফুটবলার তিনবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন। এরা হলেন ব্রাজিলের রোনালদো (১৯৯৬, ১৯৯৭ ও ২০০২) এবং ফ্রান্সের জিনেদিন জিদান (১৯৯৮, ২০০০ ও ২০০৩)।
এছাড়া বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ। বর্ষসেরা পুরুষ কোচ স্পেনের ভিসেন্তে দেল বস্ক। অন্যদিকে মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন সুইডেনের পিয়া স্যান্ডহেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ