1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারসহ ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বকে ৫ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িং চুক্তি, রোহিঙ্গা-জলবায়ু কূটনীতি ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন পার আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক

বোয়িং চুক্তি, রোহিঙ্গা-জলবায়ু কূটনীতি ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন পার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বুধবার (২৩ সেপ্টেম্বর) কর্মব্যস্ত ও সফল একটি দিন অতিবাহিত হয়েছে। এদিন বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, রোহিঙ্গা সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেন তিনি। এ ছাড়া এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের সামনে বুধবারের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার গাম্বিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজিত উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানের জন্য পাঁচ দফা সুনির্দিষ্ট রোডম্যাপ পেশ করেন। এতে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহিতার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবিক সংকটে সহযোগিতা অব্যাহত রাখার জোরালো আহ্বান জানানো হয়।

এদিন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে পাবলিক হেলথ, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, মিডওয়াইফারি পলিসি এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও ভ্যাকসিন উৎপাদনে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান উভয় দেশের নেতারা।

বুধবার প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশি কন্টেইনারবাহী জাহাজের নিরাপত্তা ও জ্বালানি সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ বিষয়ক উচ্চপর্যায়ের সভায়’ বাংলাদেশের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন কর্মসূচি, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, সৌর শক্তির সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি। সভায় এ বিষয়ে প্রধানমন্ত্রী ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরও ১১টি উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ