1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার’ অভিযুক্তকেই প্রমাণ করতে হবে পাচার করা অর্থ বৈধ এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক প্রতিশ্রুতি রাখেনি বিএনপি সরকার, মানবাধিকার সুরক্ষা খর্ব করেছে ৩ আইন অপি-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ঘরে বসেই এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪% হতে পারে: পূর্বাভাস এডিবির স্কালোনিকে লম্বা সময় রাখতে নতুন প্রস্তাব আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক, ঢাকা–আঙ্কারা সম্পর্ক ‘আরও প্রাতিষ্ঠানিক’ করার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। এ ছাড়া, দুই নেতা তুরস্ক ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুর্কি হাউসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা তুরস্ক ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ককে ‘আরও প্রাতিষ্ঠানিক ভিত্তির’ ওপর স্থাপন করা প্রয়োজন। তিনি প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এরদোয়ান। তিনি তারেক রহমানকে জানান, আশ্রয়, শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে জড়ো হওয়ার সময় এরদোয়ান একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রও তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে প্রথমদিকে তারা বিস্তারিত জানায়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তুরস্কের কূটনৈতিক কার্যক্রমের প্রধান ভেন্যু হিসেবে তুর্কি হাউস ব্যবহৃত হয়। পুরো সপ্তাহজুড়ে সেখানে বিভিন্ন অভ্যর্থনা অনুষ্ঠান ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘে তুরস্কের স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, ভবনটি ম্যানহাটনের মিডটাউন এলাকায় জাতিসংঘ সদর দপ্তরের কাছে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ