1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

আগামী বছর থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক বৈঠকে বিমানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচলে সহযোগিতা, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে সরকার ঢাকা থেকে নিউইয়র্কের (জেএফকে) মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চালাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রুটে ফ্লাইট চালুর ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে, যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা জরুরি বলেও জানান মন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত জানান, ইতিমধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে।

গত এপ্রিলে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের ওই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। ২০৩১ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে উড়োজাহাজগুলো পাওয়া যাবে।

সূত্র জানিয়েছে, বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং ও এয়ারবাসের আরও ২১টি উড়োজাহাজ কেনার চুক্তির প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ