1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে আলু ও পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজিয়ে তৃণমূল গোছাতে চায় বিএনপি বিগ বাজেটে সাত পর্বের সিনেমা, পোস্টারে শ্রীকৃষ্ণের হাত এশিয়ান গেমস / সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নেবে শাবিপ্রবির ১২ প্রজেক্ট এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী হৃদয় (২৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনায় ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে নিহত মোটরসাইকেল চালক হৃদয়ের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী সাজ্জাদ (২৪)। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত হৃদয় রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি চার মাসের ছুটিতে দেশে এসেছেন। কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

ফায়ার সার্ভিস জানায়, নিহত ব্যক্তি গতকাল রাতে মাওয়ায় ঘুরতে এসেছিল পরে সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে সেখানে আইনগত প্রক্রিয়া শেষে, পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মোটরসাইকেলটির মাত্রা অতিরিক্ত গতি থাকার কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ