আল ইত্তিহাদ আল নাসরের বিপক্ষে ক্লাসিকোতে দারুণ এক রেকর্ড গড়ল। শনিবার সন্ধ্যায় সৌদি প্রো লিগে পঞ্চম রাউন্ডে প্রথম ২২ মিনিটে দুইবার জাল খুঁজে পেল তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল চলতি মৌসুমে প্রথম হার দেখল।
নাইজেরিয়ান জর্জ ইলেনিখেনা করেছেন দুটি গোল। চতুর্থ মিনিটে প্রথম গোল করেন তিনি। তারপর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
আল নাসর বিরতির আগেই গোল ব্যবধান কমায়। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল স্কোর ২-১ করেন ৩৬ মিনিটে। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।
ফুটবল পরিসংখ্যান বিশেষজ্ঞ সংস্থা অপ্টা অনুযায়ী, প্রো লিগে এই প্রথমবার দুই ক্লাবের লড়াইয়ে ২২ মিনিটের মধ্যে দুই গোল করল ইত্তিহাদ, যা নতুন রেকর্ড।
প্রথম হার দেখলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।