1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View

স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখলো জার্মানি। রবিবার রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাসও গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি।

শুরু থেকেই ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে এগিয়ে থাকলেও জার্মান রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে জালের দেখা পান মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত তার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে, জার্মান রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

এই জয়ে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়ালো চারটিতে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল স্পেনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ