1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

আর্জেন্টাইন তারকাকে কত টাকায় দলে ভেড়াল অ্যাতলেতিকো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

উত্তর লন্ডনের টটেনহাম হটস্পারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পাঠ চুকিয়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে ভেড়াতে স্পার্সদের সঙ্গে ৩৪.২ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৫৪৬ কোটি ৫০ লাখ টাকা) একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে অ্যাতলেতিকো।
চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে রোমেরোকে অন্য ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের ১৫ শতাংশ পাবে টটেনহাম।

সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও এই তারকা ডিফেন্ডারকে পেতে বেশ আগ্রহ দেখিয়েছিল। তবে নিজেদের কট্টর নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে দলের অধিনায়ককে বিক্রি করতে স্পষ্ট না করে দেয় টটেনহ্যাম কর্তৃপক্ষ।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্টা থেকে ধারে এসে টটেনহামে যাত্রা শুরু হয়েছিল রোমেরোর।
পরবর্তীতে ৪২.৫ মিলিয়ন পাউন্ডের স্থায়ী চুক্তিতে দলের রক্ষণভাগের মূল স্তম্ভ হয়ে ওঠেন তিনি। পাঁচ মৌসুমে স্পার্সদের হয়ে ১৫৬টি ম্যাচে মাঠে নেমে নামের পাশে ১৩টি গোল জমা করেছেন এই আর্জেন্টাইন সতীর্থ।

সদ্য সমাপ্ত উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার মিশনেও রোমেরোর ভূমিকা ছিল অনন্য, টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ বাদে বাকি সব কটিতেই মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘ বিশ্বকাপ যাত্রা শেষে অতিরিক্ত ছুটি কাটানো রোমেরোর চলতি সপ্তাহেই টটেনহ্যামের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল।

তবে তার আগেই ক্লাব বদলের চূড়ান্ত বার্তা আসলো। উল্লেখ্য, গত মৌসুমে রোমেরোর অধিনায়কত্বেই চরম টানটান উত্তেজনার মাঝে প্রিমিয়ার লিগে অবনমন এড়িয়েছিল টটেনহাম।

রোমেরোর ক্লাব ছাড়ার খবর স্পার্স সমর্থকদের জন্য বড় এক ধাক্কা। তার ওপর ইংল্যান্ডের তরুণ ফুল-ব্যাক জেড স্পেন্সকেও হারানোর দ্বারপ্রান্তে ক্লাবটি। ২৫.৬ মিলিয়ন পাউন্ডে (৩০ মিলিয়ন ইউরো) ইন্টার মিলানে তার যোগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ